দেশে স্পার্ক ৩০ সিরিজের ট্রান্সফরমারস সংস্করণের ফোন

২৬ অক্টোবর, ২০২৪ ১২:৫৮  

হাসব্রোর ট্রান্সফরমারস ফ্র্যাঞ্চাইজির সাথে যৌথ অংশীদারিত্বে স্পার্ক ৩০ সিরিজের নতুন ট্রান্সফরমারস এডিশনের স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। এই পার্টনারশিপের অধীনে মাসব্যাপী চলমান ফ্যান ফেস্টিভ্যাল উপলক্ষে বাংলাদেশের বাজারে স্পার্ক ৩০ সিরিজ থেকে স্পার্ক ৩০ প্রো অপটিমাস প্রাইম এডিশন এবং স্পার্ক ৩০ বাম্বলবি এডিশন এই দু’টি ফোন লঞ্চ করেছে টেকনো।

প্রতিষ্ঠানটির দাবি, নতুন সংস্করণের এই ডিভাইসগুলো ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে ৫ বছরের ল্যাগ-ফ্রি পারফরম্যান্স, সাথে দীর্ঘস্থায়ী স্থায়িত্ব। ।

ফোনটিতে আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সহ ৩৩ ওয়াট ফাস্ট এআই চার্জিং সিস্টেম, যার সাহায্যে মাত্র ৭০ মিনিটে ফুল (১০০ শতাংশ) চার্জ করা যাবে। সর্বোচ্চ ১৫০০ হার্জের টাচ স্যাম্পলিং রেট এবং ১৭০০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.৭৮" ১২০ হার্জ এফএইচডি+ অ্যামোলেড স্ক্রীন। আছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ এই ডিভাইসে আরও রয়েছে মিডিয়াটেক লেটেস্ট হেলিও জি১০০ প্রসেসর (অ্যান্ড্রয়েড ১৪ সংস্করণ) এবং ১২৮ জিবি রম + ১৬ জিবি র‌্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড। ৩x লসলেস অপটিক্যাল গ্রেড জুম সমর্থিত ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

স্পার্ক ৩০ প্রো (পাওয়া যাচ্ছে অপ্টিমাস প্রাইম স্পেশাল এডিশন, ওবসিডিয়ান এজ এবং আর্কটিক গ্লো কালারে) এবং স্পার্ক ৩০ (এভেইলেবল আছে বাম্বলবি স্পেশাল এডিশন, স্টেলার শ্যাডো এবং অ্যাস্ট্রাল আইস কালারে) ডিভাইস দুটির মূল্য যথাক্রমে ২০,৯৯৯/- এবং ১৭,৯৯৯/- টাকা (ভ্যাট প্রযোজ্য)।

নতুন এই রিলিজগুলো টেকনোর চলমান ফ্যান ফেস্টিভালে নতুন মাত্রা যোগ করবে। গত ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া টেকনো ফ্যান ফেস্টিভাল চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। ফ্যান ফেস্টিভালে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে উপহার ও প্রমোশনাল অফার।